একজন অখ্যাত গণিতবিদের বিখ্যাত কীর্তি
গণিতের যে বিষয়গুলো নিয়ে বেশি মাতামাতি হয় সেগুলোর মধ্যে নিঃসন্দেহে
'π' অন্যতম। কিন্তু যেই
π নিয়ে আমাদের এতো মাতামাতি,
এতো জল্পনা-কল্পনা সেই
π এর নাম কেন এবং কবে থেকে
π হলো আর কেই-বা প্রথম এই নাম দেন সেটা আমরা কয়জন জানি?
১৬৭৫ খ্রিস্টাব্দে ওয়েলশ দ্বীপের অখ্যাত এক পরিবারে জন্ম নেয়া একজন প্রতিভাবান গণিতবিদ। ছোটবেলা থেকেই যিনি তার বিভিন্ন গণিত প্রতিভার প্রমাণ দিয়েছেন। সেই সুবাদে মাত্র বিশ বছর বয়সেই নৌবাহিনীর যুদ্ধজাহাজে গণিত শিক্ষক হিসাবে যোগ দিয়ে সাত বছর শিক্ষকতা করেন। ১৭০২ সালে সমুদ্রে অবস্থান নির্ণয়ের উপর গবেষণা করে তিনি একটি বই প্রকাশ করেন
(A New Compendium of the Whole Art of Navigation)।
কিন্তু পরবর্তী জীবন তার জন্য খুব একটা সম্মানজনক ছিলো না। জাহাজের চাকরি ছাড়ার পর তিনি ভালো কোনো প্রতিষ্ঠানে আর শিক্ষকতার সুযোগ পাননি। স্যার আইজ্যাক নিউটন এবং এডমন্ড হ্যালির সাথে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় তিনি চাকরি প্রাপ্তির জন্য তাদের দিয়ে সুপারিশ করান। কিন্ত তাতেও কোন লাভ হয়নি। তাই তিনি প্রাইভেট টিউশনি ও কফিহাউজে কাজ করতেন। তাই বলে তিনি থেমে থাকেননি।
১৭০৬ সালে তিনি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ও ইনফিনিট সিরিজ নিয়ে নতুনদের জন্য দিকনির্দেশনামুলক p.S.
(Synopsis Palmariorum Matheseos) প্রকাশ করেন। এই বইতে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত প্রকাশ করতে গিয়ে তিনি প্রথম
π ব্যবহার করেন। তার আগে
p (periphery) ব্যবহার করা হতো। তিনি এর পরিবর্তে গ্রীক শব্দ
(περιφέρεια) থেকে π ব্যবহার করেন।
p এর চেয়ে
π দেখতে সুন্দর লাগবে ভেবেই তিনি তা ব্যবহার করেন। কিন্তু পরবর্তী ৩০ বছর এর তেমন একটা ব্যবহার হয়নি। লিউনার্ড অওলার যখন তাকে অনুসরণ করে
π ব্যবহার করেন তারপর থেকে এটি প্রচলিত হয়ে যায়।
ইনিই সেই অখ্যাত গণিতবিদ উইলিয়াম জোনস
(১৬৭৫-১৭৪৯)
যার পরবর্তী জীবন মোটেই গণিতময় ছিল না,
রাজনীতিবিদ আর ব্যবসায়ী হিসাবেই কেটেছে।
তবে আমাদের ভাগ্য ভালো তিনি এভাবে চিন্তা করেননি যে
“circumference” বা “circle” এর
c ইংরেজি বর্ণমালার তৃতীয় বর্ণ। তাহলেতো আমাদের
"পাই ডে"
এর পরিবর্তে
"গামা ডে"
পালন করতে হতো।

Post a Comment